
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদীকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
কামরুজ্জামান জানান, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদের গাড়িবহরে হামলার অভিযোগে গত ৯ নভেম্বর এবং নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাবের ক্রমাগত গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা যায় দুই মামলার এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানকারী দল ফেনী সদরের লালপুল এলাকায় অভিযান পরিচালনা সাঈদীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ফজলুল করিম সাঈদী চকরিয়া পৌরসভার স্টেশন পাড়ার মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফজলুল করিম সাঈদী গত ২০১৯ সালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে