
সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের রায়পুরে সিআইপি (চাঁদপুর সেচ প্রকল্প) বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) লক্ষ্মীপুর কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ অভিযানে নেতৃত্ব দেন।
এর আগে গত ৫ নভেম্বর আজকের পত্রিকায় ‘বেড়িবাঁধ ও খাল দখল করে পাকা ভবন নির্মাণ’ শিরোনামে ও ৪ নভেম্বর অনলাইন ভার্সনে ‘সিআইপি বেড়িবাঁধ ও খাল দখল করে ভবন নির্মাণ’ শিরোনামে দুটি সংবাদ প্রচারিত হয়। ওই সংবাদ নজরে আসলে ইউএনও ও পাউবো কর্মকর্তারা উচ্ছেদ অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ধরনের অভিযানে স্থানীয় জনগণের মাঝে উৎফুল্লভাব লক্ষ্য করা গেছে।
বেড়িবাঁধের খাসেরহাট চমকা বাজার, হাজীমারা কড়ইতলা এলাকা, মোল্লারহাটবাজার, বটতলী এলাকায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। ওই সময় বেড়িবাঁধের দুই পাড়ে থাকা মানিক হাওলাদার, ফারুক মাঝি, দিদার মোল্লা ও ওসমান গণির অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ বলেন, ‘নতুন নির্মিত কয়েকটি পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আগের পাকা স্থাপনাগুলো সরাতে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে লিখিত নোটিশ করা হবে। তাঁরা সেগুলো না সরালে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।’
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্জন দাশ বলেন, ‘সরকারি ভূমি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে অন্যায়ভাবে বেড়িবাঁধের ভূমিতে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। দখল বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করে আমাদেরকে সহযোগিতা করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে