ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ইউনিটের ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ না থাকায় রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আইসোলেশনে অক্সিজেন সরবরাহ না করায় এই ঘটনা ঘটে।
জানা যায়, অক্সিজেন প্রায় ৩০ মিনিট না থাকায় নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হইচই শুরু করেন তাঁরা। বিকেল প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।
জাকিয়া ইসলাম আরেফিন নামের আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা একজন রোগী বলেন, বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেন ব্যবস্থা করেননি। পরে আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধি ক্লিনিক ও ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে ৫ শয্যার আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তরিত করা হয়। পরে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গত মাসে জুন মাসে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যা হাসপাতালে পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।
আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়া সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুজন রোগী অক্সিজেন চাওয়ায় তাঁদের দেওয়া যায়নি। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লাগছিল, শুধু সেই সময় অক্সিজেন দেওয়া যাচ্ছিল না।
এই বিষয়ে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, 'বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সংকটের বিষয় সম্পর্কে আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।'

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে