কক্সবাজারের পেকুয়ায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে চারটি গরু মারা গেছে। গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি বাড়িও পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আবু বকর নামের একজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে।
আগুনে দগ্ধ আবু বকর (১৮) ওই গ্রামের আবু জাফরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া গ্রামের প্রবাসী আবু জাফরের বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা গেছে এবং বসতঘরে থাকা আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, ‘আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম। হঠাৎ দেখি বাড়িতে আগুন জ্বলছে। এতে আমাদের ঘরে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, ধান ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে। এ ছাড়া গোয়ালঘরে থাকা চারটি গরু মারা যাওয়ায় সব মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুনে বসতঘর, গবাদিপশু, নগদ অর্থসহ বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে