
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট আছেন বলে জানিয়েছেন আজকের পত্রিকাকে। তবে ছেলে জাহাঙ্গীর আলম বলছেন ভিন্ন কথা। তাঁর অভিযোগ, প্রশাসনের লোকেরা জায়েদা খাতুনের সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন।
আজ বুধবার জায়েদা খাতুনের বাসায় মা ও ছেলে একই সঙ্গে সাক্ষাৎকার দেন গণমাধ্যমে। জায়েদা খাতুনকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সুষ্ঠু ভোট নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ইভিএমের প্রতি আস্থা আছে বলেও জানান।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে পর্যন্ত যা দেখতে পেলাম, এখানে ৪৮০টি কেন্দ্র আছে। বিভিন্ন ওয়ার্ডে আমাদের যেসব নেতা-কর্মী আছেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রশাসনের লোকেরা বলেছে জায়েদা খাতুনের ঘড়ি মার্কায় যেন ভোট না দেয়।’
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক এই মেয়র বলেন, প্রশাসনে অনেক ভালো পুলিশ কর্মকর্তা আছেন। তবে অনেক খারাপ পুলিশ কর্মকর্তাও আছেন; যারা প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারকে বিতর্ক করার চেষ্টা করছেন। ১ থেকে ৫৭ ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচন করছেন, প্রত্যেকটা ওয়ার্ডে তাঁদের সবাইকে বাসায় অথবা অফিসে ডেকে এনে হুমকি দেওয়া হচ্ছে।
পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের প্রতিটি এজেন্টের বাড়িতে গিয়ে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে, ফোনেও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। অনেক অফিসারের কল রেকর্ড আছে।’
জাহাঙ্গীর বলেন, ‘এগুলো প্রশাসনের কাজ নয়। আমরা নির্বাচন করছি একজন ব্যক্তির বিরুদ্ধে। একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জায়েদা খাতুন নির্বাচন করছেন। প্রশাসনের কেউ কেউ ভালো কাজ করছেন, কেউ কেউ ঝামেলা করছেন। অনেক লোককে ধরে নিয়ে গেছেন। কাউকে জেলে রেখেছেন, আবার কাউকে বাসাবাড়িতে আটকে রেখেছেন।’
প্রশাসনের সুনির্দিষ্ট কার প্রতি অভিযোগ আছে—জানতে চাইলে জাহাঙ্গীর তেমন কিছু বলতে পারেননি।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে