বাংলাদেশ সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ২০১৪ সালে দারিদ্র্যকে জয় করেছিল উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অনেকে সাম্প্রদায়িকতা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিল। এখন তাদের সে দৌরাত্ম্য কমে গেছে, এখন কিন্তু তারা এসব কথা বলে না। অসাম্প্রদায়িক চেতনার মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’
আজ শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার সকল পূজা উদযাপন কমিটির মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ এবং উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেই জাতিসংঘে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন। বিভক্তি আর সংঘাত কখনোই কল্যাণ আনতে পারে না। আজকে বাংলাদেশ সংঘাতের পথ থেকে চলে এসেছে।’
বাংলাদেশ সম্প্রীতির পথে হাঁটছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘অসাম্প্রদায়িকতার পথে হাঁটছে, মানবতার পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে।’
দেশের উন্নয়নে যে বড় বড় বাধাগুলো ছিল তার মধ্যে আইনের শাসন অন্যতম ছিল উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। যে দেশে জাতির পিতাকে হত্যার পরে বিচার হবে না—এ রকম আইন করা হয়, সে দেশে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে? যে দেশে মুক্তিযুদ্ধের অপরাধীরা, যারা মা-বোনকে ধর্ষণ করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে গণহত্যা সংঘটিত করেছে, তাদের কাছে যদি আইন থাকে, আইন যদি তাদের নিরাপত্তা দেয় তাহলে সে দেশে আইনের শাসন কীভাবে প্রতিষ্ঠা হয়?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৯৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রত্যেকটিতে জিআর অনুদানের অর্থ এবং ব্যক্তিগত উপহার সামগ্রী তুলে দেন নৌ প্রতিমন্ত্রী। এ ছাড়া উপজেলা প্রকৌশলী দপ্তরের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের সুপারভাইজার ও এলসিএস মহিলা কর্মীদের সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। সুপারভাইজারকে ১ লাখ ৪২ হাজার ও এলসিএস নারী কর্মীদের প্রত্যেককে ১ লাখ ১৮ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে