শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘মানুষ হতে হলে প্রচুর পড়াশোনার পাশাপাশি থাকতে হবে কল্পনা শক্তি। একমাত্র মানুষই কল্পনা করতে পারে। অন্য কোনো প্রাণীর কল্পনা শক্তি নেই। বানরকে যদি বলা হয়—তোমার কলাটা আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করি তুমি পরকালে বেহেশতে যাবে। বানর সে কথা বুঝবে না, শুনবে না। কারণ তার চিন্তাশক্তি ও কল্পনাশক্তি নেই, যেটা মানুষের আছে। আর কল্পনা ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে হলে বই পড়ার বিকল্প কিছু নেই।’
আজ রোববার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের শত বছর পূর্তিতে ‘শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সনদপত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কী জানো এবং কতটা জানো। তোমরা তো লেখাপড়া শিখেছ। তাই তোমরা সেটা বুঝবে। বইয়ের লেখাগুলো প্রথমেই তোমাদের চোখে ঢুকবে। তারপর নার্ভ দিয়ে মস্তিষ্কে ঢুকে অ্যানালাইসিস করে তোমাদের বিষয়টা বোঝাবে। আর এ জন্যই চিন্তা করতে হয় এবং কল্পনা করে বুঝতে হয়।’
শতবর্ষে ‘তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন ও শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, নাট্যকার ও গবেষক ড. রতন সিদ্দিকী প্রমুখ।
উদ্যাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন কমিশনের সচিব মো. আতাউর রহমান, অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির, প্রধান শিক্ষক শামসুন নাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির নেতা মো. রফিকুল ইসলাম মৃধা, ঘিওর থানার ওসি তদন্ত মো. জাকির হোসেন প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে