
মাত্র ২৩ বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে রেস্তোরাঁয় চাকরি নিয়েছিলেন শান্ত। প্রবাসে সুবিধা করতে না পেরে কাজ নিয়েছিলেন বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয়। পরিবারের চিন্তা করে নিজের পড়াশোনা বিসর্জন দেওয়া এই যুবক আজ শুক্রবার বাড়ি ফিরেছেন লাশ হয়ে। মায়ের আহাজারি আর প্রতিবেশী ও শান্তর সমবয়সীদের চোখেমুখে হাহাকার।
মৃত্যুর আগে শান্ত মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে গেছেন। তাঁর মা রোকেয়া আক্তার বলেন, ‘আমার ছেলে কখনও ভিডিও কল দেয় না। কাল রাইতে মোবাইলে ভিডিও কল দিসে। আমাগো সবার খোঁজ খবর নিসে। আমি ওর কথা হুইন্না জিগাইলাম তর কি হইসে? আমারে কইলো কিছু হয় নাই। ফোন রাখার আগে কইলো তোমরা ভালো থাইকো মা। এর কিছুক্ষণ পর হুনলাম পোলার রেস্তোরাঁয় আগুন লাগছে।’
গতকাল বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কজি কটেজ ভবনের অগ্নিকান্ডে নিহতদের একজন শান্ত। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুইগড় পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। সন্তানের মৃত্যুর সংবাদে মোবাইলে ফোন দিয়ে বুকফাটা আর্তনাদ করে যাচ্ছেন প্রবাসী বাবা আমজাদ। বছরখানেক আগে তাঁর সঙ্গেই সৌদি আরবে অবস্থান করছিলেন শান্ত।
নিহত শান্তের স্বজনরা বলেন, শান্ত তাঁর নামের মতোই ছিলেন। দুই ভাই ও একবোনের মধ্যে শান্ত সবার বড়। অল্প বয়সেই পরিবারের প্রতি দায়িত্ব তাঁর ওপর পড়ে। তাঁর বাবা বিদেশে ব্যবসা করে সুবিধা করতে পারছিলেন না। সেজন্য পড়াশোনা বাদ দিয়ে শান্ত নিজেই বাবাকে সহায়তা করতে যায়। সেখানে পরিস্থিতি অনুকুলে না আসায় দেশে ফিরে চাকরি নিয়েছে রেস্তোরাঁয়। এখন পরিবারে হাল ধরার মতো মানুষও নেই।
শান্তর ভাই প্রান্ত হোসেন বলেন, ‘রাতে মোবাইলে দেখি ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। আমি তখনই বুঝতে পারি এই বিল্ডিং এ আমার ভাই চাকরি করে। আমি সঙ্গে সঙ্গে ভাইয়ারে ফোন দেই, কিন্তু মোবাইল বন্ধ। আম্মুরে প্রথমে বলতে চাইনাই, কিন্তু পরে শুনি আম্মুকে নাকি রাতেই ফোন দিয়ে সবার কথা জিজ্ঞাসা করছে। মধ্যরাতে ভাইয়ার সঙ্গে কাজ করে এমন আরেকজনের মাধ্যমে খবর পাই ভাইয়ার লাশ হাসপাতালে আছে। আজকে সকালে লাশ বাসায় নিয়ে এসেছি।’
মৃত্যুর সংবাদে পরিবারকে সান্ত্বনা দিতে উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া। তিনি বলেন, ‘আমার এলাকার বাসিন্দা হিসেবে তাদের আগে থেকেই চিনতাম। ছেলেটার বাবা বিদেশে, আসতে পারছে না। তাদের আর্থিক অবস্থাও তত ভালো নয়। সরকারের কাছে অনুরোধ থাকতে তাদের যেন আর্থিকভাবে সহায়তা করা হয়।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে