
রাজধানীর হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট শুধু রুল জারি করেছেন। কোনো নির্দেশনা দেননি। যারা আইন অনুযায়ী হোটেল–রেস্তোরাঁ পরিচালনা করছে তাদের যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় সেই মর্মে রুল জারি করেছেন। সেই সঙ্গে এগুলোতে ভাঙচুর না চালাতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন।
আদেশের পর আইনজীবী আহসানুল করীম বলেন, আগুন লাগার বিষয়টি সব জায়গায়ই হতে পারে। থানায় আগুন লেগেছে বলে থানা বন্ধ করা যাবে না, হাসপাতালে আগুন লেগেছে বলে হাসপাতাল বন্ধ করা সমীচীন না। রেস্টুরেন্ট খাত থেকে সরকার বছরে সাড়ে ২২ হাজার কোটি টাকা পায়। এই ব্যবসায় ৪৫ লাখ লোক সরাসরি সম্পৃক্ত। খুব সাবধানতার সঙ্গে যদি এটি না দেখা হয় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে। আদালত বলেছেন, নোটিশ না করে যে ভাঙচুর করা হচ্ছে সেটা যেন বন্ধ হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে