নামের আগে ‘ডাক্তার’ লেখার অধিকারসহ ১১ দফা দাবিতে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন।
সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতেই ১১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার ছাড়াও এ দাবিগুলোর মধ্যে রয়েছে কনডেন্স কোর্স চালু করা, ডিএইচএমএস কোর্সের মানোন্নয়ন, কল্যাণকর হোমিওপ্যাথিক আইন প্রতিষ্ঠা, হোমিওপ্যাথিক কাউন্সিল প্রতিষ্ঠা, সব সরকারি হাসপাতালে আলাদা হোমিওপ্যাথিক ইউনিট তৈরি, হোমিওপ্যাথিক কলেজগুলোতে শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি, গবেষণাগার প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে ৪৫ শতাংশ হোমিওপ্যাথির জন্য বরাদ্দ ইত্যাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের ৪০ শতাংশ মানুষ হোমিওপ্যাথি সেবা নেন। মামলায় হোমিওপ্যাথিক বোর্ডসহ হোমিওপ্যাথিক সমাজের কোনো চিকিৎসককে পক্ষ বা বিপক্ষ করেনি। আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়নি। আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দিয়েছেন, যা হোমিওপ্যাথিক আইনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।’ বক্তারা আরও বলেন, ‘হোমিওপ্যাথিক বিষয়ে আলাদা আইন আছে। এর নাম, দ্যা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অরডিন্যান্স ১৯৮৩। এ আইনের ৩৩-এর এ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সেকশন ২ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করা বৈধ।’
বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের সভাপতি আরমান হোসাইন বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ৪ বছর ৬ মাস কলেজে লেখাপড়া করে সরকারি সকল ফিস পরিশোধ করে রেজিস্ট্রেশন নিয়ে নামের আগে কেন ডাক্তার লিখতে পারব না? পেশাগত জীবনে আমরা আমাদের যোগ্যতার প্রমাণ রাখতে চাই।’ তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকাসহ বিভিন্ন দেশে হোমিওপ্যাথিক চিকিৎসকেরা আইনগতভাবে নামের আগে ডাক্তার পদবি ব্যবহারের অধিকার রাখেন। কিন্তু রায়ের কপিতে লেখে না বলে আদালতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসবে।’
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে