
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় কেনা হার্টের রিং বিনা মূল্যে স্থাপনের মধ্য দিয়ে এই সেবা আজ রোববার থেকে হাসপাতালটিতে শুরু হয়েছে।
বরিশালের হিজলা উপজেলার মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) ২টি এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা গাড়ি চালক শরিফুল ইসলামকে (৫৯) ১টি হার্টের রিং বিনা মূল্যে আজ স্থাপন করা হয়।
আজ রোববার দুপুরে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব জোন-২ এর ৭ নম্বর ল্যাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ২ ব্যক্তির হার্টে রিং স্থাপন করা হয়।
এর আগে গত জুলাই মাসে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের বাল্ব, অক্সিজেনের, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ১৫০টি বাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ডিএসডি ডিভাইস কেনা হয়েছে।
হাসপাতালের অসহায় রোগীর মধ্যে সেবা তহবিলের মাধ্যমে বিনা মূল্যে এসব মূল্যবান ডিভাইস বিতরণ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে