
আন্দোলনরত শিক্ষকেরা স্বাধীনতাবিরোধী নয়, স্বাধীনতার সপক্ষের শক্তি। তাই বিভ্রান্তি না ছড়িয়ে জাতীয়করণের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১২ দিন ধরে চলা অবস্থান কর্মসূচি থেকে এ কথা বলেন শিক্ষকেরা।
আন্দোলনরত শিক্ষকেরা বলেন, কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এখানে যে শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন, তারা নাকি স্বাধীনতাবিরোধী। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। এখানে অনেক শিক্ষক আছেন, যাঁরা ছাত্রলীগের নেতা ছিলেন। এখানে যে শিক্ষকেরা আছেন, তাঁরা স্বাধীনতার সপক্ষের শক্তি। এটা নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর সুযোগ নেই। এ ধরনের কথা বলে জাতীয়করণের যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে নেওয়ার কোনো সুযোগ নেই, সেই সুযোগ দেওয়াও হবে না। তাই জাতীয়করণের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
আজকের অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. বজলুর রহমান মিয়াসহ শিক্ষক নেতারা।
এদিকে, গত বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। ওই বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয় করে ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
অন্যদিকে, জাতীয়করণের দাবিতে আন্দোলনে প্রেসক্লাবের সামনের এক পাশের রাস্তা শিক্ষকদের ভিড়ে আজও সকাল থেকে বন্ধ রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে