কিশোরগঞ্জ: একদিকে করোনা মহামারি। অন্যদিকে হাওরে এখনো পানি না আসায় শঙ্কায় আছেন হাওর পাড়ের মানুষেরা। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ৯টিই হাওর অধ্যুষিত। এসব উপজেলার বেশির ভাগ মৎস্যজীবীরাই দিন পাড় করেছেন মৌসুমি বেকারত্বের মধ্য দিয়ে। এ অবস্থায় নানা সংকটের মধ্যে দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। তার ওপর করোনা প্রাদুর্ভাব লেগেই আছে।
সাধারণত আষাঢ় মাসের প্রথমেই হাওরে ভরপুর পানি থাকে। কিন্তু এ বছর আষাঢ় মাসের মাঝামাঝিতেও পানি আসার অপেক্ষায় দিন গুনতে হচ্ছে হাওর পারের মানুষদের। মৎস্যজীবীদের কেউ কেউ দিনমজুরি করে কোনো রকমে পরিবারের ভরণপোষণ চালাচ্ছেন। এদের অনেকেই এনজিও গুলোর ঋণের কিস্তির বেড়াজালে জড়িয়ে চরম হতাশায় ভুগছেন।
অন্যান্য বছরের এ সময়ে হাওরের জেলেরা মাছ শিকারে ব্যস্ত থাকতেন। চলতি বছর হাওরে পানি আসতে দেরি হচ্ছে। এতে মৎস্যজীবীরা যেমন বিপাকে পড়েছেন। তেমনি, বিপাকে আছেন হাওরের মৌসুমি মাঝি-মাল্লারা। হাওরে পানি আসলে পর্যটকদের ঢল নামে। এ সময় নৌকায় ঘুরে হাওরের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকেরা। এতে নৌকার মাঝিদের যে আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। তবে এবার হাওরে পানি না আসার কারণে এ অঞ্চলের হাটবাজারগুলোতেও মাছের সংকটও দেখা দিয়েছে। ফলে চড়া দামে মাছ কিনতে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।
হাওর পাড়ের মৎস্যজীবীরা জানান, তাদের মধ্যে অধিকাংশ মৎস্যজীবী বিভিন্ন এনজিও স্থানীয় মহাজন ও সমিতি থেকে ঋণ নিয়ে মাছ ধরার ঝাল ও নৌকা কিনে অধীর আগ্রহে হাওরের দিকে তাকিয়ে আছেন। হাওরে পানি আসবে, সেই পানিতে মাছ ধরে বিক্রি করে পরিবারের আর্থিক চাহিদা এবং ঋণ শোধ করবেন।
জেলার মিঠামইন উপজেলার মৎস্যজীবী নৃপেন্দ্র বর্মন আজকের পত্রিকাকে বলেন, সমিতি থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা কিনেছি। হাওর থেকে মাছ ধরে বিক্রি করে ঋণ শোধ করব ভেবেছিলাম। কিন্তু এ বছর হাওরে এখনো পর্যাপ্ত পানি আসেনি। সমিতির কিস্তি দিতে পারছি না। এলাকায় এই মৌসুমে তেমন কোনো কাজও নাই যে দিন মজুরি করে সমিতির কিস্তি দেব।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে