মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান শুরু করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এই তথ্য জানান।
আব্দুল হামিদ মিয়া বলেন, গতকাল বুধবার ডুবে যাওয়া ফেরি উদ্ধারে জাহাজ হামজা অভিযান পরিচালনা করে। আজ দুপুর ১২টার দিকে রুস্তম নামের আরেকটি উদ্ধার জাহাজ স্পটে রেকি করেছে। এই জাহাজটিও কাজ শুরু করবে। ২৫০ টনের ইউটিলিটি ফেরি তুলতে প্রত্যয় লাগবে। প্রত্যয় গতকালই পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর ডুবুরি কর্মকর্তা শাহ পরান ইমন বলেন, ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। তবে নৌবাহিনীর ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আর দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকেও খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন:

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে