
পরিবেশ নিয়েই মানুষ। পরিবেশ সুস্থ, মানুষ সুস্থ। তবে বর্তমান সময়ে পরিবেশ সুস্থ নেই। দিন দিন দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সবক্ষেত্রে। আর এই পরিবেশ দূষণের ভয়াবহ মাত্রা রং ও তুলিতে তুলে ধরেছেন চিত্রশিল্পী তামিরা খান। আর তার প্রদর্শনীর নাম ‘সাইলেন্ট সাফারিং’।
আজ রোববার রাজধানীর মাইডাস সেন্টারের ইএমকে সেন্টারে শুরু হয়েছে তামিরা খানের পরিবেশ নিয়ে একক চিত্র প্রদর্শনী। চলবে ১২ আগস্ট পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮ পর্যন্ত।
বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য।
রফিকুন নবী বলেন, এই প্রদর্শনীর চিত্রগুলো বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তার জনপ্রিয় একটি সিরিজে তিনিও এমন মাস্ক নিয়ে কাজ করেছেন।
রফিকুন নবী বলেন, চিত্রে অনেক রঙের ব্যবহার করা হয়েছে। এতে আরও বাস্তবিক হয়েছে বিষগুলো।
৩০টির অধিক চিত্রকর্মের মাধ্যমে ‘সাইলেন্ট সাফারিং’ মানুষকে পরিবেশ দূষণের ভয়াবহতার মুখোমুখি করবে।
তামিরা খান আজকের পত্রিকাকে বলেন, মানুষ নিজেকে এই পৃথিবীর অধীশ্বর ভেবে প্রাকৃতিক পরিবেশের দখল নিয়ে নিয়েছে, যা পরিবেশকে
দিন শেষে দূষণ এবং ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারেনি।
তামিরা বলেন, ‘আমি ঢাকা শহরে বসবাস করি, যেটি কিনা পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। তীব্র দূষণের ভেতর দিয়ে অতিবাহিত করা তার প্রতিদিনকার অভিজ্ঞতাগুলোকে, আমার ভাবনাগুলোকে আমি আমার ক্যানভাসে রং-তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমার মূল লক্ষ্য মানুষের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশের প্রতি আমাদের সামষ্টিক অন্যায়ের সংশোধন করা।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে