
সাংবাদিক শামসের মুক্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড় হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়।
ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে রোববার (২৬ মার্চ) দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে। পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে আজ শুক্রবার কাশিমপুরে নেওয়া হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে