
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কালীবাড়ি বৌলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে রাজৈরের বৌলগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অল্প আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে যান।
আহত ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বরগুনার বেতাগী উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল, শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে