
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এবং ভুল সংশোধনের উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব ভুল শুধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবার আবেদন করলে ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবন খুলে দেওয়া হবে।’
আজ বুধবার রাজধানীর মতিঝিলে ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধন শেষে অগ্নি নিরাপত্তা ও চলমান অভিযান প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বেইলি রোডের দুর্ঘটনার পর থেকে অত্যন্ত কঠোরভাবে এসব বিষয় দেখভাল করছে। এ ক্ষেত্রে যে জায়গায় আইনের ব্যত্যয় পাচ্ছে, সেখানে ব্যবস্থা গ্রহণ করছে। আমরা দেখছি, রানা প্লাজা দুর্ঘটনার পর সরকারের উদ্যোগে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছিল, যার ফলে পোশাকশিল্পগুলো আজ ঘুরে দাঁড়িয়েছে। তখন সংস্থাগুলো পোশাক কারখানাগুলো ঘুরে দেখেছে এবং সমস্যাগুলো নিরূপণ করে সমাধান করেছে। আমাদেরও এই অভিযানের উদ্দেশ্য সংশোধন।’
কঠোরভাবে অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, ‘অভিযান পরিচালনা করে যেখানে সমস্যা পাওয়া যাবে, প্রাথমিকভাবে সেগুলো বন্ধ করে দেব। পরবর্তী সময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি তাদের ভুল শুধরে আবার আবেদন করে, তখন আমরা যাচাই করে তাদের ছাড়পত্র দিয়ে দেব। এতে তারা আবার তাদের ব্যবসা এবং তাদের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে। এটি সংশোধনীমূলক উদ্যোগ।’
একই সঙ্গে বেইলি রোডে আগুনের ঘটনায় পারস্পরিক দোষারোপ না করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পরই নড়েচড়ে বসে সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা। রাজধানীর বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা তদারক করতে অভিযান পরিচালনা করছে সংস্থাগুলো।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে