
দেশের ৮২ শতাংশ মানুষ মনে করে মেয়েদের উঁচু গলায় কথা বলা উচিত নয়। ৬২ শতাংশ মনে করে, মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করবে কি না, সে বিষয়ে তার পরিবারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুওয়ার্ডস জেন্ডার নর্মস আমং দ্য ইয়ুথ পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে ৷
আজ সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস সামনে রেখে ব্র্যাক আয়োজিত এক মতবিনিময় সভায় এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দেশের আট জেলার ১৮-৩৫ বছর বয়সী ২ হাজার ৭৯০ জন নারী-পুরুষ এই জরিপে অংশ নেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ শতাংশ জানান, তাঁদের মতে স্বামীর পর্যাপ্ত আয় থাকলে স্ত্রীর উপার্জনের দরকার নেই। ৭৩ শতাংশ জানান, সংসারের বড় খরচগুলোর ক্ষেত্রে পুরুষেরাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। অধ্যাপক ড. মেহজাবিন হক, ড. মোহাম্মদ সেলিম চৌধুরী ও ড. মোহাম্মদ আজহারুল ইসলাম জরিপটি পরিচালনা করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমাদের দেশে একটা অংশ আছে, যারা প্রবলভাবে নারী-পুরুষ সমতাবিরোধী। নারী ও কন্যাশিশুর সমস্ত লড়াইয়ে সবার আগে পরিবারের উচিত তার পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজে পরিবারগুলো পিতৃতান্ত্রিক মূল্যবোধের কারণে কন্যাশিশুর পাশে থাকে না। আমরা এই অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘তরুণদের মানসিকতায় রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। এটা সময়সাপেক্ষে ব্যাপার। আমরা পাঠ্যক্রমে পরিবর্তন আনতে পারি। পাঠ্যক্রমে নারীদের অর্জনগুলো যুক্ত করতে পারি।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে