ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে সোয়া ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলির আওয়াজও শোনা যায়।
হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে জড়ো হওয়ার সময় তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।
মিছিলের শুরুতে ছাত্রদলের নেতা কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। তাদের সেই মিছিল কিছু দূর এগোতেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতা কর্মীরা। ছাত্রদল পিছু হটে।
ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদল নেতা কর্মীরা হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। পরে ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠিসোঁটা, স্ট্যাম্প নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেয়। ওই এলাকায় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এই ঘটনায় আহত হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের কর্মসূচী মোকাবিলা করতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এসময় তাঁদের হাতে লাঠিসোটা দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়।
গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমান বলেন, ‘তারা (ছাত্রলীগ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরাও ছাত্র। অতএব তাদের ক্যাম্পাসে অবস্থানের যতটুকু অধিকার, আমাদেরও ঠিক ততটুকুই অধিকার। তারা (ছাত্রলীগ) যেভাবে আমাদের সাথে আচরণ করবে আমরাও তাদের সাথে ঠিক তেমন আচরণই ফিরিয়ে দেবো।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে