
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের আশপাশের সব আবাসিক হোটেল ওমেসগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
বিশেষ এই অনুষ্ঠানকে ঘিরে কোনো হুমকি আছে কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্দিষ্ট কোনো হুমকি বা আশঙ্কা নেই। তবে বিশ্বব্যাপী ও দেশের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, সেসব বিষয় মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। জঙ্গি তৎপরতার ব্যাপারে আমরা কখনোই নিশ্চিত হতে পারি না এবং আমরা নিরাপদ আছি—এটাও বলা যায় না। জঙ্গিরা সব সময়ই উৎসবগুলোতে হামলার জন্য ওত পেতে থাকে। সুযোগ পেলেই তারা ছোবল দেওয়ার চেষ্টা করে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘গত সাত দিন ধরে আমাদের ভেন্যুর আশপাশের যতগুলো আবাসিক হোটেল ও মেস রয়েছে, সবগুলোতে কঠোর নজরদারি করা হচ্ছে। যাতে সন্ত্রাসী বা জঙ্গিরা আমাদের নিরাপত্তা বলয়ের মধ্যে আগে থেকেই ঢুকে পড়তে না পারে।’
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় কিছু বিশৃঙ্খলা হয়েছিল, এবার ভারতের রাষ্ট্রপতি আসছেন। এবার তেমন কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আছে কিনা, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এমন কোনো আশঙ্কা নেই। এই সফরে ভারতের রাষ্ট্রপতি অতি সম্মানের সঙ্গে আমাদের জাতীয় উৎসবে অংশ নেবেন এবং সম্মানের সঙ্গে ফিরে যাবেন বলে আমরা আশা করছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে