
প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের একটি সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মামলায় নজরুল ইসলামের স্ত্রী মাসুদা ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।
এর পরিপ্রেক্ষিতে মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি মাসে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় মাসুদা ইসলাম ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত ভাবে অর্জন করেছেন।
এতে আরও বলা হয়, মাসুদা ইসলাম একজন গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও, তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আসামি মকসুদ ইসলাম তার স্বামী মো. নজরুল ইসলামের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগ দখল করেছেন।
আসামিদের নামে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা, ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে