
টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে গিয়ে ভূঞাপুর পৌরসভার মেয়রের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এমপির সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুটি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিকেরা হলেন একটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, একটি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও আরেকটি অনলাইন পোর্টালের জেলা প্রতিনিধি ফরমান শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের প্রার্থী ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। আজ সোমবার গাড়িবহর নিয়ে গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও লিফলেট বিতরণ করতে যাচ্ছিলেন তিনি। এ সময় অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে, স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনিরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
হামলায় আহত সাংবাদিক ফরমান শেখ বলেন, ‘ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ গোপালপুরের বিভিন্ন জায়গায় কম্বল ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিতরণের জন্য আলমনগর যাচ্ছিলেন। এ সময় অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সাংবাদিকেরা ভিডিও ধারণ করায় তিনজন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।’
ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষজনকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় এমপি ছোট মনিরের নির্দেশে তার ক্যাডার বাহিনীরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় দুটি প্রাইভেট কার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’
এদিকে অভিযোগ অস্বীকার করে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়র, ইউপি নির্বাচনের বিদ্রোহী প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে