
দৌলতপুর উপজেলায় পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ ঘটনায় গত রোববার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন বড় হাতকোড়া গ্রামের আব্দুল মজিদ নামের ভুক্তভোগী এক গ্রাহক। গতকাল সোমবার দুপুরে দৌলতপুর থানা-পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে হাজির করলে আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
আজ মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সেলিনা খাতুন তাঁদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রোববার উপজেলার ধামস্বর ইউনিয়নের কাকনা বাজারের ‘দেশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি’-এর কার্যালয় থেকে ওই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ কার্যালয়ের প্রতিনিধি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেশ মাল্টিপারপাস ঋণদান সমবায় সমিতির সভাপতি আছমা আক্তার, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম দুলাল।
এজাহার এবং র্যাব সূত্রে জানা গেছে, ১২ বছর আগে উপজেলার কাকনা বাজারে ‘দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে ক্ষুদ্র ঋণদান সমিতির একটি প্রতিষ্ঠান খুলে শতকরা ১৫ ভাগ হারে লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের সহজ ও সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে থাকেন। অধিক মুনাফা দেওয়ার কথায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ওই প্রতিষ্ঠানে অর্থ আমানত রাখেন। পরবর্তীতে লভ্যাংশের অর্থ না দেওয়ায় গ্রাহকদের মধ্যে সন্দেহের দেখা দেয়। এরপর তারা আমানত হিসেবে রাখা জামানতের অর্থ ফেরত চাইলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা কালক্ষেপণ করতে থাকেন। গত রোববার সকাল ১০টার দিকে ১০-১২ জন গ্রাহক কাকনা বাজারে ওই প্রতিষ্ঠানে গিয়ে আমানতের টাকা ফেরত চাইলে ওই তিন ব্যক্তি তাঁদের হুমকি-ধমকি দেন। এরপর তারা র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পে এসে অভিযোগ করেন। র্যাবের মানিকগঞ্জ ক্যাম্পের একটি দল কাকনা বাজারে প্রতিষ্ঠানটি থেকে ওই তিনজনকে আটক করেন।
র্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, প্রায় ১২ বছরে কথিত ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেপ্তারকৃত ওই তিনজনকে রোববার রাতে দৌলতপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন বলেন, আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে