রাজধানীতে নামছে সন্ধ্যা। সেই সন্ধ্যার সবটুকু আকর্ষণ যেন কেড়ে নিল বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। দিনভর সুফিবাদ নিয়ে আলাপ শেষে নাদিম কাওয়ালের সুরে সুফি অনুরাগীরা মাতলেন আনন্দধারায়।
ঢাকার বিখ্যাত নাদিম কাওয়াল ও তাঁর দল গেয়ে শোনান একে একে বিখ্যাত শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ‘আল্লাহু’, মাইজভান্ডারি গান ‘দমে দমে জপ রে মন আল্লাহু’, ‘ও লাল মেরি...মাস্তকালান্দর’, ‘ভরদে জলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘তাজেদারে হারাম’ ইত্যাদি বিখ্যাত সব গান।
এর আগে সকাল থেকেই ছিল সুফিবাদ নিয়ে আলোচনা-বক্তৃতা। সুফি সংস্কৃতি, সুফিধারা, ঢাকার সুফি, লালন ও ইবনে আরাবি এবং সুফি কবিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মার্কস চিন্তক ও উর্দু কবিতার অনুবাদক জাভেদ হুসেন সুফি কবিতা নিয়ে আলাপ করেন।
কবিতায় আশিক ও মাশুকের কত রং কত যে ধরন, সেগুলো নিয়ে আলাপ করেন জাভেদ। তিনি আশিক-মাশুকের সম্পর্ক নিয়ে মির্জা গালিব, মীর ত্বকি মীর, হাফিজ, ফয়েজ আহমেদ ফয়েজ, শাহ দেহলভিসহ সুফি কবিদের কবিতার উদাহরণ দিয়ে কথা বলেন। তাঁর কথায় উঠে আসে, মির্জা গালিব তাঁর কবিতায় সুফি অরেম নিয়ে বলেন, ‘আমি চিঠি লিখব, তার কোনো কারণ নাই। শুধু চিঠি লিখতে গেলেই তোমার নাম লিখতে হবে। তাই চিঠি লিখি। পত্রবাহক আরেকটি চিঠি আনতে আনতে আরেকটি লিখে রাখি। কারণ, আমি জানি তুমি কী লিখবে। তুমি পড়বে না আমি জানি। তাই চিঠির প্রথমে একটি চোখের ছবি এঁকে দিয়েছি। যাতে তুমি বুঝতে পার যে আমি তোমাকে দেখতে চেয়েছি।’
লালন ও ইবনে আরাবি নিয়ে কথা বলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো ড. গোলাম নবী মজুমদার। আয়োজকদের একজন মীর হুযাইফা আল মামদূহ বলেন, ‘আমরা চেয়েছিলাম উৎসবের মতো করে আয়োজনটি করতে। কিন্তু শেষ পর্যন্ত একাডেমিক এক আলোচনার মধ্য দিয়ে আয়োজনটি হলো। সুফিদের সংস্কৃতির সঙ্গে মানুষের যোগাযোগ বা রাবত করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।’

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৬ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে