হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে উড়োজাহাজ ধাক্কার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ মেরামত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র বলছে, এর মধ্যে একটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। আরেকটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ আজ শুক্রবার সকালে যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে যাত্রা করে।
গতকালণ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম করা হয়েছে উড়োজাহাজ দুটি।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ‘বিমানের দক্ষ প্রকৌশলীরা বাংলা নববর্ষের শুরুতে তাঁদের নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। দুটি উড়োজাহাজের সংঘর্ষের বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।’
১০ এপ্রিলে বেলা দেড়টায় বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ হ্যাঙ্গারের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আগে থেকেই সেখানে থাকা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭৭৭ উড়োজাহাজের র্যাডম এবং ৭৩৭ উড়োজাহাজের বাঁ দিকের আনুভূমিক (হরাইজন্টাল) স্ট্যাবিলাইজারের কোণার অংশ ভেঙে যায়। পরে ১১ এপ্রিল এই সংঘর্ষ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় বিমান। তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ১২ এপ্রিল এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সাত কার্যদিবসের মধ্যে চার সদস্যের এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে আহ্বায়ক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজনকে তদন্ত কমিটিতে সদস্য করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরেজমিন অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিল করতে হবে। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সুপারিশ দেবে এই কমিটি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে