
রাজবাড়ীতে বালুর স্তূপের নিচে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকুচালক মারুফ শেখ (২০) ও ট্রাকচালক মো. ইমরান সরদার (২৭)।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, জৌকুড়া ঘাট এলাকার বালু ব্যবসায়ী হান্নানের বালুর চাতাল (বালির স্তূপ) থেকে ভেকু (বালু তোলার যন্ত্র) দিয়ে একটি ট্রাকে বালু তোলার কাজ করা হচ্ছিল। বালুর স্তূপটি প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু ছিল। ভেকু মেশিন দিয়ে বালু কেটে ট্রাক ভর্তির কাজ শেষ হয়ে গিয়েছিল। তখন ওই তিনজন ট্রাকের চাকার নিচে জমে থাকা বালি সরানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বালির স্তূপ ধসে পড়লে তাঁরা চাপা পড়েন। পরে স্থানীয়রা বালু সরিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে