দেশের সংবিধান নারীকে সমান অধিকার দিলেও আইন তা দিচ্ছে না। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকার কারণে। বৈষম্যপূর্ণ পারিবারিক আইন নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা।
আজ শুক্রবার বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করো, নারীর অগ্রসর হওয়ার প্রতিবন্ধকতা দূর করতে বরাদ্দ বৃদ্ধি করো’—শীর্ষক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালিতে বক্তারা এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, ২০০ বছরের অধিক সময় ধরে বিভিন্ন ইস্যুতে চলমান আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজ সংগঠিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রাকে নিশ্চিত করতে হলে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে; বিভাজন, হিংসাপূর্ণ, ধর্মান্ধতাপূর্ণ সমাজকে মুক্ত করতে হলে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে, সহিংসতা শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করতে হবে, ডিজিটাল দুনিয়ায় নারীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর পারিবারিক ও সেবামূলক কাজের মূল্যায়ন করতে হবে, সামাজিক ধ্যান ধারণা-মনস্তাত্ত্বিক দিক পরিবর্তনে কাঠামো গড়ে তুলতে হবে বিনিয়োগের মধ্য দিয়ে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক নিপীড়ন ও সহিংসতার ঘটনা ঘটছে রাষ্ট্রীয়, পারিবারিক সম্পদ-সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকার কারণে। যা সংবিধানের পরিপন্থী। তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় উত্তরাধিকার আইন বাস্তবায়নের জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, অভিন্ন পারিবারিক আইন বাস্তবায়নের ওপর জোর দিতে হবে, রাষ্ট্রকে জোরালো উদ্যোগ নিতে হবে।
সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি ও সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে আর্থসামাজিক ও রাজনৈতিক খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হলেও প্রত্যাশিত নারী-পুরুষ সমতায় পৌঁছাতে রয়েছে নারীর প্রতি সহিংসতাসহ নানারকম প্রতিবন্ধকতা। দেশের অর্থনৈতিক বিকাশের পাশাপাশি সামাজিক বিকাশ সমভাবে না হওয়ায় নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বিধায় প্রতিনিয়ত নারীর প্রতি সহিংস ঘটনা ঘটছে ও নারীর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
সমাবেশে অভিন্ন পারিবারিক আইন ও সম্পদ সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করাসহ ১৩টি দাবি তুলে ধরা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে