
মাদারীপুরে সরকারি বহুতল ভবন নির্মাণে অনিয়ম, কাজ না করে অতিরিক্ত বিল উত্তোলনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার অভিযানে নেতৃত্ব দেন দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ব্যয়ে মাদারীপুর সরকারি সমন্বিত ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ পায় দুদক। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল নির্মাণ ও মালামাল ক্রয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে জেলার বেশ কয়েকটি সরকারি ভবনে বার্ষিক মেরামত না করে অতিরিক্ত বিল উত্তোলন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। গণপূর্তে কর্মরত ব্যক্তিরা নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে লাইসেন্স করে এই দপ্তরের কাজ বাস্তবায়ন করে বিল তুলে নেন বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে গণপূর্তের মাদারীপুর কার্যালয়ে অভিযান চালানো হয়।
দুদক সূত্র আরও জানায়, অনিয়মে সরাসরি জড়িত ছিলেন সাবেক নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান ও তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার হোসেন (বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে)। বিশেষ সুবিধা দিতে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন এই দুই কর্মকর্তা। এসব অভিযোগ থাকায় তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে দুদক। এ ছাড়া এই কার্যালয় থেকে সংশ্লিষ্ট কাজের নথিও জব্দ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পরে প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক।
সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, গণপূর্ত অধিদপ্তরে একাধিক অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদারীপুর দুদক অফিসের সাত সদস্যের টিম কাজ করে। অভিযোগ যাচাই–বাছাই করা হচ্ছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে