রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাঁর নাম নাসির বিশ্বাস (২২)। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর কবরস্থান ১ নম্বর গেটের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের বন্ধু মো. শাওন আহমেদ বলেন, ‘সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিলাম। এ সময় নাসির এসে তাঁকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নামিয়ে দিতে বলে। মোটরসাইকেলে সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গেলে মারামারি দেখতে পাই। সেখান থেকে এক যুবক নাসিরের পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তখন নাসির মোটরসাইকেল থেকে নেমে কবরস্থানের দিকে দৌড় দেয়। কিছু যুবক তার পিছু নিয়ে কবরস্থানের ১ নম্বর গেটের পাশে নাসিরকে কুপিয়ে আহত করে চলে যায়।’
শাওন আরও বলেন, আগে থেকেই কৃষি মার্কেট এলাকায় মারামারি চলছিল। তবে নাসিরকে কেন মারল সে বিষয়ে কিছু জানা নেই।
নিহত নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে। বর্তমানে নাসির হাজারীবাগ রায়েরবাজার বাড়ৈইখালী ১২ নম্বর রোডে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। তিন বোন-পাঁচ ভাইয়ের মধ্যে নাসির চতুর্থ। সন্ধ্যার দিকে বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। পরে লোক মারফত জানতে পারেন, কে বা কারা নাসিরকে কুপিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে