ঢাকায় বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় নিহত আরও একটি মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে। তাঁর নাম কে এম মিনহাজ উদ্দিন (২৬)।
আজ শনিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় মিনহাজের বড় ভাই আমিনুল ইসলাম খান মরদেহটি বুঝে নেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘আগুনের ঘটনায় দগ্ধ মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালই মিনহাজের পরিবার ঘড়ি ও পেটের অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছিল।
তবে অন্য একটি পরিবার দাবি করায় ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মর্গে মিনহাজসহ আরও দুটি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
তিনি আরও বলেন, ‘মিনহাজের মরদেহ দাবি করা অন্য পরিবার আজ মর্গে বলেন এটা তাদের মরদেহ না। আমাদেরটা অন্য একটি হতে পারে। এরপর মিনহাজের পরিবারকে মরদেহটি হস্তান্তর করা হয়।’
বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর বিষয়ে এসআই হাবিব বলেন, গতকাল বৃষ্টির বাবা কুষ্টিয়া থেকে হাসপাতালে এসে দাবি করেন বৃষ্টি তাঁর মেয়ে। পরে রমনা কালীমন্দিরের সভাপতি রমনা থানায় লিখিতভাবে দাবি করেন, ‘মেয়েটি সনাতন ধর্মের। নাম অভিশ্রুতি শাস্ত্রী। বাড়ি ভারতে। সে বিভিন্ন সময় কালীমন্দিরে এসে পূজা করত। ডিএনএর মাধ্যমে পরিচয় শনাক্ত করা হোক।’ এ কারণে বৃষ্টির মরদেহ তাঁর বাবার কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। মর্গে তাঁর ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে মিনহাজের মরদেহ শনাক্ত করেন বড় ভাই আমিনুল ইসলাম খান।
আমিনুল জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামে। বর্তমানে সবুজবাগ বাসাবো খেলার মাঠ এলাকায় থাকেন। কারওয়ান বাজারে একটি কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিন ভাইয়ের মধ্যে মিনহাজ ছিলেন ছোট। মিনহাজের হাতঘড়ি ও পেটের অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করা হয়।
আমিনুল আরও বলেন, ‘ঘটনার দিন বন্ধুদের সঙ্গে বেইলি রোডের ওই ভবনে তৃতীয় তলায় খানাজ রেস্টুরেন্টে খাইতে গিয়েছিল।’
এসআই হাবিবুর রহমান বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় নিহত সহকারী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তাঁর স্ত্রী গৃহিণী মেহেরুন্নেছা জাহান হেলালী ও তাঁদের সাড়ে ৩ বছরের মেয়ে ফায়রুজ কাশেম জামিরার মরদেহ গতকাল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে মিনহাজ উদ্দিন নামে আরও এক মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এখন পর্যন্ত এ নিয়ে ৪৪টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহ ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা মিলিয়ে তাঁদের দাবিদারের কাছে হস্তান্তর করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে