আগামী নভেম্বরে ঢাকা মহানগরে ১০০টি শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস নামানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিদেশ থেকে কেনা এই বাসগুলো রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির বহরে যুক্ত হয়ে রাজধানীতে ‘সিটি সার্ভিস’ হিসেবে চলবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে মন্ত্রী বলেন, ‘যানজটের জন্য রাস্তা কোনো সমস্যা নয়। যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।’
এ ছাড়া, আগামী জুনে প্রধানমন্ত্রী একদিনে একশ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।
আজ মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস।
চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।
এ সময় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেইজিং থেকে অনলাইনে যুক্ত ছিলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক-এআইআইবি এর মহাপরিচালক রজত মিশ্র।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে