
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গজারিয়া ইউনিয়নের কাজীপুরা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয় কাজীপুরা গ্রামের হাঁসের ফার্মের ব্যবসায়ী আব্দুর রহমান শেখের স্ত্রী রাবেয়া বসরী বলেন, ‘প্রতিদিনের মতো আজও ফার্মে কাজে এসে দেখি নদীর তীরে এক ব্যক্তির লাশ ভাসছে, পরে পুলিশকে খবর দিই।’
গজারিয়া নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হবে। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে