
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে রোগীদের রক্তের প্রয়োজন হলে সক্রিয় দালাল চক্র টাকার বিনিময়ে রক্ত জোগাড় করে দেয়। তবে বেশির ভাগ রক্ত তারা জোগাড় করে হাসপাতালের আশপাশে থাকা ভবঘুরে ও মাদকাসক্তদের থেকে। এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে আটক ৫৮ জন দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
আজ সোমবার অভিযান শেষে ঢামেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
কর্নেল আরিফ বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে রোগীদের জিম্মি করে যে সিন্ডিকেট গড়ে উঠেছে। সেই দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত থাকবে।
‘এ পর্যন্ত ৬৫ জন দালাল আটক করেছি। এদের মধ্যে ৫৮ জনকে ১৫ থেকে এক মাস করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।’
এরা বিভিন্ন ওয়ার্ডে, জরুরি বিভাগে, বহির্বিভাগে, ব্লাড ব্যাংকে রোগীদের জিম্মি করে। আবার মেডিকেলের ভেতরে অসহায় রোগীদের জিম্মি করে ছিট পাইয়ে দেওয়ার জন্য লেনদেন করে।
কর্নেল আরিফ আরও বলেন, ‘আমরা বেশ কিছুদিন যাবৎ গোয়েন্দা নজরদারি চালিয়েছিলাম। গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চিহ্নিত করেছি। আজকে আমরা অল্পসংখ্যক দালাল ধরেছি। এ সংখ্যাটা আরও বেশি হবে। এদের বড় একটি চক্র রয়েছে।’
ভবঘুরেদের রক্ত দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শুধু ঢাকা মেডিকেলেই ১৫০ থেকে ২০০ দালাল আছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে