নারায়ণগঞ্জ শহরের ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মনির টাওয়ার ও এমডি স্কয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
অভিযানে জরুরী বর্হিগমন পথ ব্যবহারে প্রতিবন্ধকতা থাকায় মনির টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনটিতে অবস্থিত দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাশ স্টেশন, ডাইনিং লাউঞ্জকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এমডি স্কয়ারে থাকা সুলতান ডাইনসকেও ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই ভবনগুলোতে অফিস স্থাপন করার কথা, তার বদলে এখানে রেস্তোরাঁ বসানো হয়েছে। ভবনে জরুরী বর্হিগমন পথ থাকলেও সেটা ব্যবহার করা হচ্ছে না এবং বর্হিগমন পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এই কারণে ছয়টি রেস্তোরাঁ ও একটি ভবনের মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে ছিলেন নারায়ণগঞ্জ রাজউক (জোন 8) এর অথোরাইজ অফিসার ইলিয়াস, ভবন পরিদর্শক শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, রুবেল, সারোয়ার হোসেন, তারিকুর রহমান প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে