
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অভিযানে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুরের মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াপদা মোড় থেকে বঙ্গবন্ধু সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এই অভিযান চালানো হয়।
উচ্ছেদ করা স্থাপনার মধ্যে দোকানপাট, বাড়ির বাউন্ডারি, জর্জ একাডেমির স্কুল মার্কেটের কয়েকটি দোকান ও বাড়িঘরের একাংশসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এ সময় রাস্তার দুপাশে রাখা বালু ও গাছের গুঁড়ি অপসারণ করা হয়।
জানা যায়, অভিযানকালে সড়কের দুপাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ বিভাগ। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় দুই থেকে তিন একর জমি দখলমুক্ত হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপদ বিভাগের জমির সীমানায় লাল পতাকা দিয়ে নির্ধারণ করেন ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল।
অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপথের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায় বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্থাপনা মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। এ বিষয়ে কয়েকবার মাইকিং করে প্রচারণাও চালানো হয়েছিল। কিন্তু অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়।
উপসচিব আরও বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বোয়ালমারীর কামারগ্রাম ও শিবপুর মৌজার সীমান্ত সওজের জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, উপসহকারী প্রকৌশলী সুমন কর্মকারসহ ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের লোকজন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে