পালাগানে আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাউলশিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন অভিযোগ গঠন করেন।
বাকি দুই আসামি হলেন মো. শাহজাহান ও ইকবাল হোসেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তিনজনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হলো। ট্রাইব্যুনাল একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পালাগানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। ট্রাইব্যুনাল পিটিআইকে তদন্তের নির্দেশ দেন। একই বছরের ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে ট্রাইব্যুনাল রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটিউবে দেখতে পান, রিতা দেওয়ান একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চ স্বরে এমন আচরণ করেছেন, যা বাদীসহ অন্যদের অনুভূতিতে আঘাত করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে