
হত্যা না অন্য কিছু, তা ময়নাতদন্তকারী চিকিৎসক বা বিশেষজ্ঞ বলতে পারেন না। তিনি মরদেহের অবস্থার বর্ণনা দিতে পারেন বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান এই মন্তব্য করেন।
বুড়িগঙ্গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তকারী চিকিৎসকের করা বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।
গত ১৩ নভেম্বর দুপুরে দুরন্ত বিপ্লবের ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ বলেন, ‘বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁর মাথার পেছনে প্লেইন কোনো সারফেস দিয়ে আঘাত করার আলামত পেয়েছি আমরা।’
মশিউর রহমান বলেন, ‘ময়নাতদন্তকারী চিকিৎসক একটি কনফিউশন দিয়েছেন। চিকিৎসকের এমন কথা বলা উচিত হয়নি।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘কেউ ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন, কাউকে ধাক্কা দিয়েও ফেলে দেওয়া হতে পারে। এখানে দুজনের শরীরেই আঘাত থাকবে। আমাদের দেখতে হবে, কোন আঘাতটি উদ্দেশ্যমূলক। সেটিই হত্যা হবে।’
এই ডিবি কর্মকর্তা আরও বলেন, ‘দুরন্ত বিপ্লব যে নৌকাটিতে উঠেছিলেন, সেটি একটি ছোট খেয়া, তাকে বড় একটি লঞ্চ ধাক্কা দেয়। নৌকাটি ডুবে যায়। এতে দুরন্ত বিপ্লব জীবিত থাকা অবস্থায়ও আঘাত পেতে পারেন, আবার তাঁর মরদেহ ঘটনাস্থল থেকে ভেসে ফতুল্লা পর্যন্ত গেছে। এই পথে মৃত্যুর পরও আঘাত লাগতে পারে। কারণ অনেক ইঞ্জিনচালিত নৌযান চলাচল করে বুড়িগঙ্গায়।’
ময়নাতদন্তের প্রতিবেদন পেতে বিলম্ব হওয়া নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আমাদের অনেক অপেক্ষা করতে হয়। মাস-বছরও লেগে যায়।’
সাক্ষ্য আইনের ৩৫ ধারা অনুযায়ী ময়নাতদন্তের প্রতিবেদন মামলা তদন্তের একটি অনুষঙ্গ। তবে একমাত্র কনকিউলিসভ কিছু না। তদন্তে আরও অনেক কিছু বিষয় আছে। তাই ময়নাতদন্তকারী চিকিৎসকের এমন মন্তব্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন ডিবি কর্মকর্তা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে