ঢাকার দোহারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাহিদ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা সাকিব (১৯) নামের আরেক যুবক গুরুতর আহত হন।
আজ বুধবার দুপুরে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা বটতলা এলাকার নূর হোসেনের ছেলে। আহত সাকিব একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ ও সাকিব মোটরসাইকেলযোগে মুকসুদপুর যাওয়ার পথে ডাকবাংলো এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদ ও সাকিব দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদেরকে উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে নাহিদের মৃত্যু হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে মাটির ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে