
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার সিএমএম আদালত ও ঢাকার শিশু আদালত-৩ রিমান্ড বাতিলের এই নির্দেশ দেন। এ সময় শিশু ফাইয়াজকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে এসএসসি ও জন্মসনদ দাখিল করার পর আদালত এই সিদ্ধান্ত দেন।
এর আগে গতকাল শনিবার যাত্রাবাড়ী থানা-পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে ফাইয়াজকে অন্য আসামিদের সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন ফাইয়াজের বয়সের স্বপক্ষে কোনো সনদ দাখিল করতে না পারায় আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন।
আজ রোববার ফাইয়াজের আইনজীবী জন্মনিবন্ধন সনদ ও এসএসসির সনদ আদালতে দাখিল করেন। জন্মনিবন্ধন অনুসারে, ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে ফাইয়াজ।
আদালত আদেশে লিখেছেন, হাসনাতুল ইসলাম ওরফে ফাইয়াজের জন্মসনদটি যাচাই করে সঠিক পাওয়া গেছে। জন্মসনদ অনুযায়ী দেখা যায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর বয়স ১৭ বছর ৩ মাস। আপাতদৃষ্টিতে তার বয়স অনুরূপ প্রতীয়মান হয়। এমতাবস্থায় তাকে শিশু হিসেবে গণ্য করা হলো। পরে আদালত তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
ফাইয়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন রিমান্ড বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২৪ জুলাই রাতে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে একদল লোক এসে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে পরিবার জানায়।
আইনজীবী ইশতিয়াক হোসেন বলেন, শনিবার যখন তার রিমান্ড মঞ্জুর করা হয় তখনো ফাইয়াজকে শিশু হিসেবে গণ্য করার আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত ওই আবেদন আমলে না নিয়ে তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এদিকে তাকে রিমান্ডে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয় বলে জানা গেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে