
ঢাকা শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকার খালগুলো দখল হয়ে যাচ্ছে। আগে খালগুলো সিএস দাগ অনুযায়ী অনেক চওড়া ছিল। বর্তমানে মহানগর জরিপে খালগুলো ছোট হয়ে গেছে। ঢাকা শহরকে বাঁচাতে হলে মহানগর জরিপ নয়, সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে রূপনগর খালসংলগ্ন লিংক রোডের উন্নয়নকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি জনগণকে আহ্বান করছি, আসুন আমরা সিএস দাগ অনুযায়ী খালগুলো উদ্ধার করি। সরকারের কাছে দাবি নদীর সীমানা যদি সিএস দাগ অনুযায়ী হয়, খালের সীমানাও সিএস দাগ অনুযায়ী হতে হবে। সিএস দাগ অনুযায়ী যেখানে ১১০ ফুট চওড়া খাল ছিল মহানগর জরিপে সেটি ১০ ফুট হয়ে গেছে। কতিপয় অসাধু লোকজন বাকি ১০০ ফুট দখল করে ফেলেছে।’
খাল দখল হওয়ায় নগরের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানান ডিএনসিসি মেয়র। তিনি বলেন, এখন খালে নৌকা চলাচল করতে পারে না। দখল হওয়ায় খালে পানি নেই। গাছ কেটে মাঠ দখল করে ভবন বানিয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ধ্বংস করায় পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। ন্যাচারবেজ সলিউশনের জন্য খাল উদ্ধার করতে হবে। মাঠ দখলমুক্ত করতে হবে। গাছ লাগাতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ যারা ধ্বংস করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে