
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. মকবুল হোসেন। এ আসন থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বেসরকারিভাবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচনে আলহাজ্ব মো. মকবুল হোসেনের প্রাপ্ত ভোট ১ লাখ ১৯ হাজার ৪৬৯ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ মাস্টার ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৬৯ ভোট।
এ ছাড়া আসনটিতে জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) পেয়েছেন ৭৩২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. বেল্লাল মোল্লা (আম) ৪৩০ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) ৪২২ ভোট, গণতন্ত্রী পার্টির খায়রুল আলম (কবুতর) ২৭৪ ভোট, জাসদের আবুল বাশার শেখ (মশাল) ১৭৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আজিজুল হক (ডাব) ২৫১ ভোট পেয়েছেন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৭১। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৯২২ জন ভোটার নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মো. মকবুল হোসেন পাবনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে