রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সাগর ইসলাম (৩২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের এক নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। রামপুরা থানার ডিউটি অফিসার মো: কামরুল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে প্রাইভেট কার আসছিল। এ সময় পাথরবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে কয়েকটি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে