মহান মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যবহৃত জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাতে ওই ফুটবল দলের সদস্য সুভাষ শাহের জার্সি তুলে দেন সেই দলের ম্যানেজার মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও সারা যাকের ছাড়াও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্য খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা ফুটবল দল শুধু একটি ফুটবল দল ছিল না, এটি যুদ্ধের একটি ফ্রন্টের মতো কাজ করেছে। ভারতের বিভিন্ন স্থানে ফুটবল খেলে তহবিল সংগ্রহ করে সে অর্থ মুজিবনগর সরকারের কোষাগারে দান করেছে। মহান মুক্তিযুদ্ধে বীর ফুটবলারদের এই অবদানের কথা বাঙালি জাতির ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে; তাঁরাও বীর মুক্তিযোদ্ধা। বর্তমান সরকার স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলারেরা পশ্চিমবঙ্গ, বিহার, বেনারস, মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে প্রদর্শনী ম্যাচ খেলেন। সেসব ম্যাচ থেকে পাওয়া অর্থ মুক্তিযুদ্ধের তহবিলে জমা দেন তাঁরা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে