অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা কমানোসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটিএ নিবন্ধনের জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ফি নিয়ে নিবন্ধনের আবেদনপত্র গ্রহণ করছে। কিন্তু নিবন্ধন হচ্ছে না। ফলে সিএনজিচালিত অটোরিকশা চালকেরা প্রতিনিয়ত অবহেলিত, প্রতারিত ও বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, দৈনিক জমা ৯০০ টাকার বদলে ঢাকায় ৫০০ টাকা ও অন্যান্য জেলায় ৩০০ টাকা, ইয়েস পার্কিং না দেওয়া পর্যন্ত নো পার্কিং ও মিটার মামলা না দেওয়া, মালিক কর্তৃক নিয়োগপত্র এবং গাড়ির লাইসেন্স নবায়ন, মহাসড়কে সিএনজির জন্য পৃথক লেন তৈরি, সেতুগুলোতে সিএনজি অটোরিকশার ক্ষেত্রে ৫০ শতাংশ টোল কর্তনের দাবি জানানো হয়।
সংগঠনটির আহ্বায়ক শেখ হানিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে কাজ করেও সন্তানদের ঠিকমতো পড়াশোনা করাইতে পারি না। পরিবারের কেউ অসুস্থ হইলে চিকিৎসা ব্যবস্থা করতে পারি না। তার উপরে মালিক ও চাঁদাবাজ দালালদের অত্যাচার সহ্য করতে হয়। এখন তার মাত্রা ছাড়ায়া গেছে। প্রতিদিন প্রায় ১৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা করি।’ তিনি বলেন, ২০ টাকা বেশি আবদার করলেও কিছু অসাধু ট্রাফিক পুলিশ যাত্রী ও মালামাল চেক না করে যাত্রীকে জেরা করে সত্যি বের করে ৭০০ থেকে ২৫০০ টাকার মামলা দেয়। মামলা দিলেই কমিশন। বিআরটিএ ৯০০ টাকা জমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই জমা কেউ নেয় না। তার ওপর গ্যারেজের ভাড়াও চালককে দিতে হয়। এসব কর্মকাণ্ড দেখার কেউ নেই।
সিএনজি চালক আমিনুল ইসলাম বলেন, আজ পনেরো বছর হয়ে গেল এখনো অটোরিকশা রেজিস্ট্রেশন পাইনি। যাত্রীরা মনে করে চালকেরা যাত্রীদের ওপর জুলুম করে। কিন্তু চালকেরা যে কি অসহায়, সে কথা কেউ জানতেও চায় না, শুনতেও চায় না। নিয়োগপত্র না থাকায় বছরে তিনবার বেকার হই।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে