বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিটিটিএফ) আগামী ৩-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবার বসছে এই মেলার দশম আসর। আয়োজক হিসেবে রয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ টুরিজম বোর্ড, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ টুরিস্ট পুলিশ।
পর্যটন মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পরিচালক আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, বিটিটিএফ-২০২২ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে বিনা মূল্যে মেলায় ঢুকতে পারবে। মেলায় প্রবেশ টিকিটের বিপরীতে রয়েছে র্যাফেল ড্র। তিন দিনের এ মেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি-বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্ট, টুরিজম অথোরিটি, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি বাংলাদেশ টুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মো. রাফেউজ্জামান টোয়াবের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সিবলুল আজম কোরাইসী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে