কোটা আন্দোলনকারীদের কাউকে আগামী চার সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ। এর পরও যদি কোনো শিক্ষার্থী সড়ক অবরোধ করে জনদুর্ভোগ করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টার পর থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
কয়েক দিন ধরে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলেও তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুই শিক্ষার্থীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘আপিল বিভাগ সাবজেক্ট মেটারে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। সাবজেক্ট মেটারে (বিষয়বস্তু) কোটা নেই, সেটিই চলবে। রায় পেলে আবেদন (লিভ টু আপিল) করব। তখন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেবেন। শিক্ষার্থীদের উদ্দেশে বলব, আর আন্দোলন করার যৌক্তিক কারণ নেই। আপনারা সবাই রাস্তা ছাড়েন। আর জনদুর্ভোগ করবেন না।’
সর্বশেষ গতকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথ, রেলপথ অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। এতে করে দুপুর থেকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। বিশেষ করে রাজধানীতে জনজীবন প্রায় স্থবির হয়ে উঠেছিল।
আরও খবর পড়ুন:

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে