
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘এই ডিসেম্বরকে সামনে রেখে আমরা নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে।
এখানে আপনারা খেয়াল করবেন, স্থানীয় নির্বাচন করতে আমাদের এক বছর সময় লাগবে। তাহলে স্থানীয় নির্বাচন করতে আমাদের যে সময়ের ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন—তা করা সম্ভব হবে না।’
আজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবনিমিয় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশন কাজ চলছে পুরোদমে। কোথাও কোথাও সারা রাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি। প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন, ডিসেম্বরে অথবা ২০২৬ সালের জুন নাগাদ ইলেকশন হবে। ডিসেম্বরের মধ্যে যদি হয় কিছু সংস্কার, কিন্তু জুনের মধ্যে হলে বড় ধরনের সংস্কার করা যাবে।
ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, ডিসেম্বরেই আমরা নির্বাচন করতে পারব। ইনশাআল্লাহ আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ২-৩ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক যে কমান্ড তা অনেক উন্নতি হবে।’
এ সময় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে