
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতিকে উপাচার্যের কাছে ডিন, সিন্ডিকেটসহ বিভিন্ন নির্বাচনের দাবি জানানোর অনুরোধ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বুধবার দুপুর ১২টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বরাবর এ আবেদন জানানো হয়।
শিক্ষক ফোরামের পক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান স্বাক্ষরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, ‘আমরা বিশ্বাস করি দীর্ঘদিন বিভিন্ন গণতান্ত্রিক পর্ষদের দায়িত্বে থাকা বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রহীনতায় বিচলিত হবেন এবং নিষ্ঠার পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন।’
এতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পর্ষদগুলো সিনেট, সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ, ডিন, অর্থ কমিটি ইত্যাদির মেয়াদ পাঁচ বছর আগে ২০১৮ সালে উত্তীর্ণ হয়েছে। কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করতে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নজরে আসেনি।
নির্বাচন না দিয়ে গণহারে নিয়োগ দেওয়ার বিষয়ে বলা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করে বিভিন্ন বিভাগ, অফিস ও আবাসিক হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেওয়ায় ১৯৭৩–এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
আবেদনপত্রের বিষয়ে অধ্যাপক সৈয়দ কামরুল আহছান বলেন, ‘আশা রাখি কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের মধ্যেই পর্ষদগুলোর নির্বাচন দেবে। ছাত্র সংসদের মতো শিক্ষকদের গণতান্ত্রিক ধারা যেন হারিয়ে না যায়, সে জন্যই শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যের কাছে এ দাবি জানানোর অনুরোধ করা হয়েছে।’
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শামীম কায়সার বলেন, ‘বছরের প্রথম সভাতেই শিক্ষক সমিতি প্রশাসনের কাছে বিভিন্ন পর্ষদে নির্বাচনের দাবি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে বিভিন্ন নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানাব।’
উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘আমি প্যানেল নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছি। তাই গণতন্ত্র রক্ষা করা আমার কর্তব্য। আমি সময়মতো নির্বাচনের ব্যবস্থা করব। তবে প্রথম দিকে প্রশাসনিক কর্মকাণ্ড গুছিয়ে নেওয়া ও সমাবর্তন আয়োজনের কারণে সেটি একটু দেরি হয়েছে। আবার ছুটির মধ্যে প্রশাসনিক নির্বাচনের কোনো রেওয়াজ নেই। এর মধ্যেই চেষ্টা করা হবে নির্বাচন সম্পন্ন করার।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে