দেশে পাটের বীজের চাহিদার বড় অংশই ভারত থেকে আমদানি করতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. মো. আবদুল আউয়াল। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) সম্মেলন কক্ষে ‘বিজেআরআই এবং জেনোম গবেষণা কেন্দ্রের সাফল্য ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিজেআরআইয়ের মহাপরিচালক বলেন, ‘প্রতি বছর দেশে পাট বীজের দরকার হয় প্রায় ৬ হাজার মেট্রিক টন। কিন্তু দেশে বীজের উৎপাদন হয় মাত্র ১ হাজার ৬০০ মেট্রিকটন। বাকি বাকি সাড়ে চার হাজার মেট্রিক টন আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়, যা মোট বীজের ৭৩ শতাংশ।’
মহাপরিচালক আরও বলেন, ‘একটা সময় আমরাই বীজ উৎপাদন করতাম। এখন ভারত থেকে বীজ আমদানির জন্য সরকারকে ১২০ কোটি টাকার বেশি খরচ করতে হয়।’
ড. মো. আবদুল আউয়াল আরও বলেন, আশির দশক পর্যন্ত পাটের বাজার জমজমাট ছিল। তারপর প্লাস্টিকের দৌরত্বের কারণে বৈদেশিক বাজারে পাটের চাহিদা কমে যায়। ১৯৭১ সালে ৯ লক্ষ হেক্টর জমিতে পাট চাষ হতো, আর উৎপাদন হতো ১২ লাখ মেট্রিকটন। এখন পাট আবাদ হয় সাড়ে সাত লাখ হেক্টরে। উৎপাদন হয় ১৬ লাখ মেট্রিকটন। চাষের জমি কমলেও উৎপাদন বেড়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পাটবান্ধব নীতির কল্যাণে বিগত ১০ বছরে পাটের উৎপাদন বেড়েছে ৩৩ লক্ষ বেল। ২০১৫ সালে যেখানে ৫১ লক্ষ বেল পাট উৎপাদন হতো, সেখানে ২০২২-২৩ অর্থবছরে দেশে পাট উৎপাদন হয়েছে প্রায় ৮৪ লক্ষ বেল। এর মধ্যে প্রায় ৪৩ লক্ষ বেল পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। পাট ও পাটজাত পণ্য রপ্তানির মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা আয় হয়েছে।
এতে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেহানা পারভীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে